ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইরানি জনগণের পাশে আছে ইসরায়েল : নেতানিয়াহু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের মাঝে তার দেশ ইরানি জনগণের পাশে রয়েছে।

সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে রবিবার তিনি বলেন, ‘স্বাধীনতা, মুক্তি ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষায় ইরানি জনগণের সংগ্রামের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি।’

নেতানিয়াহু আরো বলেন, ‘খুব সম্ভবত আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিচ্ছে।’ তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল গত রবিবার, যখন দোকানদাররা অর্থনৈতিক সমস্যার প্রতিবাদে ধর্মঘটে যান। এরপর তা বিস্তৃত হয়ে রাজনৈতিক দাবিতে রূপ নেয়।

দুই চিরশত্রু রাষ্ট্র ইসরায়েল ও ইরান গত বছর ১২ দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরানের পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলার জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সীমিত হামলায় যোগ দেয় এবং শেষে যুদ্ধবিরতি হয়।

নেতানিয়াহু রবিবার তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন। তিনি জানান, তার সাম্প্রতিক সরকারি সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘একদিকে শূন্যমাত্রার সমৃদ্ধকরণ নীতি এবং অন্যদিকে ইরানের ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করে স্থাপনাগুলোকে কঠোর ও প্রকৃত তদারকির আওতায় আনার প্রয়োজনীয়তা—এই যৌথ অবস্থান আমরা পুনর্ব্যক্ত করেছি।’

সরকারি তথ্য ও সংবাদমাধ্যমের খবরে দেখা গেছে, এখন পর্যন্ত অন্তত ৪০টি শহরে—বেশির ভাগই দেশের পশ্চিমাংশে—বিক্ষোভ হয়েছে।

সরকারি ইরানি তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১২ জন নিহত হয়েছে, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইরানি জনগণের পাশে আছে ইসরায়েল : নেতানিয়াহু

আপডেট সময় ০৯:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬