ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস Logo দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী Logo ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা ৭৯ শতাংশ মার্কিনির Logo ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন Logo স্পেনকে পেনাল্টি দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? Logo ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্ত\লসহ গ্রেপ্তার যুবক Logo ফ্রান্স ও স্পেনের শুরুর একাদশে কারা আছেন Logo ‘ফকল্যান্ড নয়, ফুটবলে মনোযোগ দিন’- ইংল্যান্ড ম্যাচের আগে বললেন আর্জেন্টাইন যোদ্ধারা Logo শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইয়ামালের যে কীর্তি ভয়ের কারণ হচ্ছে এমবাপ্পের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লামিন ইয়ামাল হয়ত এই কীর্তির কথা জেনে নির্ভার থাকছেন। উলটো কিলিয়ান এমবাপ্পে কিছুটা শঙ্কায় পড়ে যেতে পারেন। কীর্তিটা হচ্ছে—নকআউট পর্বের মুখোমুখি দেখায় লামিনের সঙ্গে কখনও পেরে ওঠেনি এমবাপ্পে। মোদ্দাকথা, কিলিয়ানের দল হেরেছে সব সময়।

সেই পরিসংখ্যান যদি এখন বিশ্বকাপের সেমিফাইনালে টানা হয়, তবে এমবাপ্পের শঙ্কা হওয়ার কথা। ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই হোক নকআউট ম্যাচের লড়াইয়ে এখন পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন স্পেনের তরুণ বিস্ময়বালক ইয়ামাল।

এখন পর্যন্ত নকআউট পর্বে পাঁচবার মুখোমুখি হয়েছেন ইয়ামাল ও এমবাপ্পে। সব কয়বার জয়ী দল ছিল ইয়ামালের দল।

এদের দুজনের প্রথম দেখা হয় ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। সেই ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। ওই ম্যাচে দুর্দান্ত এক গোল করে আলোচনায় আসেন ইয়ামাল।

এরপর ২০২৫ সালের স্প্যানিশ সুপারকাপের ফাইনালে বার্সেলোনা ৫-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। একই বছর কোপা দেল রে ফাইনালেও ৩-২ ব্যবধানে জয় পায় বার্সা।

জাতীয় দলের জার্সিতে আবারও এমবাপ্পেকে হতাশ করেন ইয়ামাল। ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন ৫-৪ গোলে হারায় ফ্রান্সকে। সবশেষে ২০২৬ সালের স্প্যানিশ সুপারকাপের ফাইনালেও রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে এমবাপ্পের বিপক্ষে নকআউটে নিজের পঞ্চম জয় তুলে নেন ইয়ামাল।

এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। সব ঠিক থাকলে দুজনই থাকবেন মূল একাদশে। ফলে এমবাপ্পের বিপক্ষে টানা ষষ্ঠ নকআউট জয়ের সুযোগ পাচ্ছেন লামিন ইয়ামাল। আর এই ম্যাচে জিতে ইয়ামালের বিপক্ষে নকআউটে প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকবে এমবাপ্পের। আর ফাইনাল নিশ্চিত তো আছেই!

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

ইয়ামালের যে কীর্তি ভয়ের কারণ হচ্ছে এমবাপ্পের

আপডেট সময় ০১:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬