ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নিয়ে বড়সড় এক দুশ্চিন্তায় পড়েছিল স্পেন। নিউ জার্সিতে বৃহস্পতিবার দলের মূল অনুশীলনের সময় এই ফরোয়ার্ডকে একা একা কসরত করতে দেখে ছড়ায় চরম উদ্বেগ।

তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফইএফ) দ্রুতই সেই শঙ্কা উড়িয়ে দিয়ে স্বস্তির বার্তা দিয়েছে ফুটবলপ্রেমীদের। তারা স্পষ্ট জানিয়েছে, রবিবারের মহাফাইনালের জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত রয়েছেন এই টিনএজার সেনসেশন। 

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর এটিই ছিল স্প্যানিশদের প্রথম অনুশীলন। আর সেখানেই দলের অন্যতম প্রধান চালিকাশক্তি লামিন ইয়ামাল এবং রক্ষণভাগের খেলোয়াড় পেদ্রো পোরো মূল দলের সঙ্গে যোগ দেননি।

তারা মাঠের এক প্রান্তে হালকা রিকভারি সেশন সারেন। এই খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়—তবে কি বড় কোনো চোটে পড়লেন ইয়ামাল? 

অবশ্য স্প্যানিশ ফেডারেশন বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আরইএফইএফ জানিয়েছে, ইয়ামাল ও পোরোর আলাদা অনুশীলনের সিদ্ধান্তটি ছিল নিছকই একটি সতর্কতামূলক পদক্ষেপ। দীর্ঘ ও ক্লান্তিকর টুর্নামেন্টের ধকল কাটিয়ে ওঠার জন্যই এই বিশেষ পরিকল্পনা।

চোটের কোনো বালাই নেই, বরং ফাইনালের মেগা ম্যাচে শতভাগ চনমনে পেতেই এই দুই তারকাকে বাড়তি আগলে রাখছে দল।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন

আপডেট সময় ১১:০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬