ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির স্মরণে বোরহানউদ্দিনে কম্বল বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদী তীরবর্তী এলাকার অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় এবং তাঁর স্মৃতি স্মরণে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নবাব মিয়ার বাজার সংলগ্ন সরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রাজিব হায়দারের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি সম্পন্ন হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন দারুসুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইউসুফ আল আসলামী। এছাড়া আরও উপস্থিত ছিলেন নবাব মিয়ার হাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. নাজির, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন আব্বাস, জাফর এবং প্রবাসী মামুন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আয়োজক রাজিব হায়দার বলেন, “মানুষ মানুষের জন্য—এই মূলমন্ত্রকে ধারণ করেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজে একটি ইনসাফভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেখানে কোনো মানুষ অবহেলিত থাকবে না। মরহুম শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

মাওলানা ইউসুফ আল আসলামী তাঁর বক্তব্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “তীব্র শীতে নদী তীরবর্তী মানুষগুলো খুব কষ্টে আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।”

সবশেষে মরহুম শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির স্মরণে বোরহানউদ্দিনে কম্বল বিতরণ

আপডেট সময় ১০:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫