ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

রুশ বাহিনী ইউক্রেনের একটি প্রতিরক্ষা শিল্প স্থাপনা, ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য ব্যবহৃত জ্বালানি ও পরিবহন কেন্দ্র এবং ইউক্রেনীয় সেনা সদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী আবাসনে হামলা চালিয়েছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, অ্যাটাক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউনিট ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প স্থাপনা, সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী মোতায়েন কেন্দ্রসহ মোট ১৪৯টি এলাকায় হামলা চালিয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, মস্কোর বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৬৭০টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ১ লাখ ৮ হাজার ৪০৬টি ড্রোন, ৬৪৫টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৭ হাজার ৫৭টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান, ১ হাজার ৬৩৮টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩২ হাজার ৪৯৮টি ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ৫১ হাজার ৪৫৬টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

আপডেট সময় ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬