ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর একটিবারও বরদাশত করব না: ডিসি সারওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির মতো ঘটনা যাতে আর সংঘটিত হতে না পারে, সেই ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে। আমরা চাই না, হাদির মতো আর কোনো নেতা এরকম ষড়যন্ত্রের শিকার হোক। বহুত হয়েছে, আমরা আর একটিবারও বরদাশত করব না। আমরা যে কোনো মূল্যে এটি প্রতিহত করব।

শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে সিলেট জেলা জুলাইযোদ্ধা সংসদ আয়োজিত শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজায় তিনি এসব কথা বলেন।

ডিসি সারওয়ার বলেন, যারা মনে করে এক শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল জায়গায় আছেন। একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে লাখো হাদি এ বাংলাদেশে জন্ম নেবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ থাকাই হোক আজকের দিনের প্রত্যাশা। যে কোনো মূল্যে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবার প্রতি আহ্বান জানিয়ে ডিসি সারওয়ার বলেন, আমরা এমন কিছু করব না যাতে মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায়, রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়, আমাদের ইমেজের ক্ষতি হয়। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। সিলেট সম্প্রীতির শহর। যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে।

এতে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের মুসল্লিরা। জানাজা শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আর একটিবারও বরদাশত করব না: ডিসি সারওয়ার

আপডেট সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫