ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার ম্যাচে এবার কাকে রেফারি নিয়োগ দিল ফিফা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের শেষ নেই। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর মিসর সরাসরিই অভিযোগ তুলেছিল, রেফারির সিদ্ধান্তে মেসি ও আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। কোয়ার্টার ফাইনালে হেরে অসন্তোষ প্রকাশ করেছিল সুইজারল্যান্ডও।

এ কারণেই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে ফিফা কাকে রেফারির দায়িত্ব দেয়, সেদিকে নজর অনেকেরই। নিয়ম অনুযায়ী ম্যাচের এক দিন আগে ম্যাচ পরিচালনাকারী অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। বহুল আলোচিত এই সেমিফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাত।

কে এই এলফাত

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেন্‌জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে এলফাতকে সহায়তা করবেন তাঁরই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি দানিয়েলে বিনদোনি।

৪৪ বছর বয়সী এলফাত এবারের আসরে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে ছিলেন নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচের দায়িত্বে। এরপর শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে ম্যাচেও বাঁশি ছিল তাঁর হাতে। সে ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে।

ইউএসএ টুডের তথ্য অনুযায়ী, এলফাতের জন্ম মরক্কোয়। ২০০১ সালে ১৮ বছর বয়সে ডাইভারসিটি ভিসা লটারিতে সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে তিনি টেক্সাসে বসবাস করেন।

২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন এলফাত। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা পান। ২০২২ কাতার বিশ্বকাপ ছিল তাঁর প্রথম বিশ্বকাপ। সেই আসরে ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্বও পালন করেছিলেন।

উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে রয়েছে ২০২২ এমএলএস কাপ ফাইনাল এবং ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনাল।

দুবার এমএলএস বর্ষসেরা রেফারির স্বীকৃতিও পেয়েছেন এলফাত। এবার তিনি ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার পথে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আর্জেন্টিনার ম্যাচে এবার কাকে রেফারি নিয়োগ দিল ফিফা

আপডেট সময় ০৯:২০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬