ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি: সংসদে জামায়াত আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদ সদস্য ফজলুর রহমান ব্যক্তিগতভাবে আমাকে আহত করেছেন।’ তিনি বলেছেন, ‘আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তিনি এটাকে চ্যালেঞ্জ করেছেন।’

আজ মঙ্গলবার সংসদে জামায়াত আমিরকে উদ্দেশ করে ফজলুর রহমানের দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন কথা বলেন জামায়াত আমির।

ফজুলর রহমান বলেছেন, “কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না। তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘তাহলে কি তাকে জিজ্ঞেস করে করা লাগবে। এটা তো আমার নাগরিক অধিকার—আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি।’

তিনি ফজলুর রহমানের ওই বক্তব্যের তিব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘আমার আইডেন্টি নিয়ে প্রশ্ন করে সংসদ সদস্য গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে কথা বলে তিনি বাড়তি অপরাধ করেছেন।’

ফজলুর রহমানের বক্তব্যের এই অংশটি সংসদ থেকে এক্সপ্যান্স করার অনুরোধ করেন বিরোধীদলীয় নেতা।

এর আগে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না বলে সংসদে বলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরকে লক্ষ করে এমন বক্তব্য দেন।

ফজলুর রহমানের এমন বক্তব্যের সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি: সংসদে জামায়াত আমির

আপডেট সময় ০৬:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬