ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিমের বোন Logo Logo নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা Logo ভয়ঙ্কর সব হামলাতেও দমেনি ইরান, উল্টো ট্রাম্পকে পিছু হটার পরামর্শ উপদেষ্টাদের Logo যুদ্ধের মাঠে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান জয়ী রাশিয়া! Logo ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে রাশিয়ার জয় দেখছে ইউরোপ Logo নিজস্ব ভূখণ্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক Logo চীন, রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে: ইরান Logo যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেলবাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে: আরামকো’র সিইও Logo ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর : নেতানিয়াহু

আমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, “আমি আয়না ঘরে ছিলাম, সেটা কতটা কঠিন জায়গা—না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, সেই জন্যই আমাদের এই পাঁচ দফা।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জেলা জামায়াত ইসলামী।

মানববন্ধনে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, “আমরা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি, সেগুলো কেবল জামায়াতের নয়—৩১ দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এসব দাবি মেনে নিয়েছে। সরকার যদি এসব দাবি মেনে নিতে গড়িমসি করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার প্রতিষ্ঠা পাবে, তাই এ পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ ঘোষণা ও তা নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবিও জানান তারা।

বক্তারা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিমের বোন

আমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা

আপডেট সময় ০৯:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, “আমি আয়না ঘরে ছিলাম, সেটা কতটা কঠিন জায়গা—না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, সেই জন্যই আমাদের এই পাঁচ দফা।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জেলা জামায়াত ইসলামী।

মানববন্ধনে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, “আমরা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি, সেগুলো কেবল জামায়াতের নয়—৩১ দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এসব দাবি মেনে নিয়েছে। সরকার যদি এসব দাবি মেনে নিতে গড়িমসি করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার প্রতিষ্ঠা পাবে, তাই এ পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ ঘোষণা ও তা নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবিও জানান তারা।

বক্তারা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481