ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আমার মাথায় কোনো সমস্যা নেই: ডোনাল্ড ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৩০ নভেম্বর) বলেন, তার মস্তিষ্কে কোনো সমস্যা নেই। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি ঠাট্টা করে এ কথা বলেন।

তিনি জানান, তার সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফল ‘পারফেক্ট’ এসেছে। তবে এটি মস্তিষ্কের এমআরআই ছিল না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি শুধু একটি বুদ্ধিমত্তার পরীক্ষা করেছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি, যা অর্জনের ক্ষমতা আপনাদের নেই।’

এর আগে দীর্ঘদিন ধরে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলছিল। তার প্রথম মেয়াদে প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফ লিখেছিলেন, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে এবং তিনি একই কথা একাধিকবার বলেন।

তবে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন তখন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য অত্যন্ত চমৎকার। পরবর্তীতে ট্রাম্পের শারীরিক পরীক্ষায় মানসিক ফিটনেসের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।

পরবর্তীতে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জ্যাকসনকে চিঠি লিখে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের আহ্বান জানান। তারা উল্লেখ করেছেন, ৬৬ বছর বা তার বেশি বয়সীদের শারীরিক পরীক্ষা চালানোর সময় মানসিক মূল্যায়নও জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আমার মাথায় কোনো সমস্যা নেই: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০৫:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫