ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘আমাদের অনৈক্যই খুনিদের বড় শক্তি’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই মাসে স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে শত শত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং দুষ্কৃতীরা এখনো ভারতে পালিয়ে থেকেও হত্যার হুমকি দিচ্ছে। তিনি বলেন, ওদের ‘খুনের জুলাই’ এখনও চলমান।

নিজেদের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব নিয়ে ফারুকী বলেন, নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও রেটোরিকের লড়াই বাড়ছে। তিনি সতর্ক করেন, আমাদের অনৈক্যই খুনিদের শক্তি দিচ্ছে।

ফারুকী আরও বলেন, এখনই ঐক্যের সময়। ফ্যাসিবাদীরা এখনও বিচার মেনে চলেনি, বরং হত্যার রাজনীতি চালাচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—ফ্যাসিবাদীদের আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নির্বাচনের মধ্যে আটকে থাকলে ভুল হবে। বাংলাদেশের ‘পুলসিরাত’ আসলে আগামী দশ বছরের দীর্ঘ পথ। দলগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং দেশের স্বাধীনতার চেতনা রক্ষা করতে হবে।

ফারুকী উল্লেখ করেন, জুলাই চিরতরে পরিবর্তন এনেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তিগুলোকে বার্তা, ‘বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন নয়, হাজার হাজার হাদি রয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না। ওষুধ ও আনুসাঙ্গিক চিকিৎসা চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘আমাদের অনৈক্যই খুনিদের বড় শক্তি’

আপডেট সময় ০৬:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫