ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আমরা শত শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করব: টুকু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছেন। সেই ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ষড়যন্ত্রকারী, স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করব ইনশাল্লাহ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন টুকু বলেন, ঢাকা শহরে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয়েছে। চট্টগ্রাম মহানগরে আহ্বায়ক এরশাদউল্লাহর ওপর হামলা হয়েছে। যারা এদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা এ দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব চায় না, যারা গণতন্ত্র চায় না, যারা নির্বাচন বানচালের চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, হাদিকে গুলি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামনে বা পেছনে থেকে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

এর আগে হাদিকে গুলির প্রতিবাদে সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আমরা শত শহীদের রক্তে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করব: টুকু

আপডেট সময় ০৪:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫