ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে কোনো হামলা চালায়নি এবং দেশটি যখনই কোনো সামরিক অভিযান পরিচালনা করে, তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
তিনি বলেন, পাকিস্তানের নীতি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আফগান জনগণের বিরুদ্ধে নয়। তিনি সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদের কোর্ট মার্শাল নিয়ে অনুমানভিত্তিক আলোচনা থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান। তিনি এটিকে একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বাস্তবায়ন পর্যায়ে সিদ্ধান্ত হলে তথ্য জানানো হবে।

পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সমর্থনই প্রধান সমস্যা। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চোরাচালান ও রাজনৈতিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট রাষ্ট্রবিরোধী বর্ণনা ছড়াচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের উদ্বেগ আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি, আফগান জনগণের প্রতি নয়।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে পাকিস্তানকে নিজ স্বার্থে ঘরোয়া পরিস্থিতি শক্তিশালী করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।

তিনি বলেন, পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি আফগান প্রশাসনকে সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তান তথাকথিত ভালো ও খারাপ তালেবানের মধ্যে কোনো বিভাজন স্বীকার করে না এবং সব সন্ত্রাসীকেই একইভাবে বিবেচনা করে। তিনি জানান, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাকিস্তান আফগান সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করেছে। এছাড়া আফগানিস্তানে মার্কিন বাহিনী রেখে যাওয়া অস্ত্রই এখন সন্ত্রাসীদের ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তোলেন, আফগান তালেবান সরকার আর কতদিন ‘অন্তর্বর্তী’ থাকবে।

তিনি জানান, ৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ২০৬ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সব আত্মঘাতী হামলাকারীই আফগান নাগরিক বলে দাবি করেন তিনি।

আইএসপিআর প্রধান আরও জানান, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী মোট ৪,৯১০টি অভিযান পরিচালনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান

আপডেট সময় ১১:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫