ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা, নিহত ১১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।  গত শুক্রবার (১০ এপ্রিল) হেরাত প্রদেশের একটি জনপ্রিয় বিনোদনস্থলে এ দুর্ঘটনা ঘটে।  হামলায় প্রথমে নিহতের সংখ্যা কম থাকলেও, পরে গুরুতর আহতদের মৃত্যুতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার হেরাত প্রদেশের এনজিল জেলায় এই হামলায় প্রথমে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন প্রাদেশিক কর্মকর্তারা। তবে পরে গুরুতর আহত আরও সাতজনের মৃত্যু হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা’ দেহ মেহরি গ্রামের কাছে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে সাধারণত মানুষের ভিড় বেশি থাকে।

হেরাতের এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, নিহতরা শিয়া মুসলিম ছিলেন এবং তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতে তারা বহুবার হামলার শিকার হয়েছেন।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বিবিসিকে বলেন, ‘একটি সন্ত্রাসী ঘটনায় সশস্ত্র ব্যক্তিরা এনজিল জেলার দেহ মেহরি গ্রামে ঘুরতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর গুলি চালায়’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, যে গ্রামে হামলাটি হয়েছে সেটি মূলত শিয়া অধ্যুষিত এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। এখানে প্রতিদিন অনেক মানুষ নামাজ ও জিয়ারতের জন্য আসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা, নিহত ১১

আপডেট সময় ১০:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬