ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আফগানিস্তানের ২৯৩ রানের জবাবে বাংলাদেশের লজ্জাজনক হার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানের দেওয়া ২৯৩ রানের পাহাড়চূড়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানেই অলআউট বাংলাদেশ। সিরিজ খোয়ানোর পাশাপাশি এবার হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেল মিরাজরা

ইনিংসের একদম শুরু থেকেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত উইকেট পড়ার মিছিল থামেনি একবারও। ব্যাটাররা কেউই বড় ইনিংস গড়তে পারেননি। একমাত্র সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে ২০০ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার- কারও মধ্যেই ছিল না ধৈর্য কিংবা আত্মবিশ্বাস। ওপেনার মোহাম্মদ নাইম ধীরে খেলেও (৭ রান, ২৪ বল) রানের চাকা সচল রাখতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৩), তরুণ তাওহীদ হৃদয় (৭) ও মেহেদী মিরাজ (৬) দ্রুত বিদায় নেন।

কেবল সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়েন। তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৪৩ রান (২ চার, ৩ ছয়)। তবে অন্য প্রান্তে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। বাকিরা সবাই ছিলেন ব্যর্থ। কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৯৩ রানে।

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান নিয়েছেন ৩ উইকেট। তবে পেসার বিলাল সামি তুলে নেন ৫ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে আফগান ওপেনাররা। রহমতুল্লাহ গুরবাজ ৪২ রান করে তানভির ইসলামের বলে এলবিডব্লিউ হন। এরপর ইব্রাহিম জাদরান একপ্রান্ত আগলে রেখে খেলেন ১১১ বলে ৯৫ রানের ইনিংস, যাতে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। তবে রানআউট হয়ে তিনি সেঞ্চুরি পাওয়ার আশা ভঙ্গ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আফগানিস্তানের ২৯৩ রানের জবাবে বাংলাদেশের লজ্জাজনক হার

আপডেট সময় ০১:১৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫