ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যারা ১৭ বছর দেশে না থেকে এখন আসছে, তারাই গুপ্ত: মিয়া গোলাম পরওয়ার Logo হরমুজ প্রণালি ঘিরে নতুন সামরিক পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র Logo হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান Logo তেল স্থাপনায় হামলা হলে সমান জবাব দেবে ইরান Logo থাপ্পড় খেয়ে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা Logo এনসিপির টার্গেট বিএনপির ‘অভিমানী’ ও ‘বঞ্চিত’ নেতাকর্মীরা Logo ‘ইরানের সঙ্গে চুক্তি তখনই হবে, যখন তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে’ Logo এনসিপির তিন নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Logo এটাই কি গণতন্ত্র, এটাই কি বাংলাদেশ—সাদিক কায়েমের প্রশ্ন Logo সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

আজ বিভিন্ন আন্দোলনে রাজধানীতে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আজ রোববার (২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি চলছে। এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বিভিন্ন আন্দোলনে রাজধানীতে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

সকালে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে।

এছাড়া চাকুরীপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ডিএমপি যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরও অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

যারা ১৭ বছর দেশে না থেকে এখন আসছে, তারাই গুপ্ত: মিয়া গোলাম পরওয়ার

আজ বিভিন্ন আন্দোলনে রাজধানীতে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

আপডেট সময় ১২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আজ রোববার (২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি চলছে। এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বিভিন্ন আন্দোলনে রাজধানীতে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

সকালে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে।

এছাড়া চাকুরীপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ডিএমপি যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরও অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481