ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শনিবার থেকে সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাইবেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু করা হবে। সংগঠনটির নেতারা বলেন, ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনের দিকেও যেতে তারা বাধ্য হবেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা বৈঠক করবেন। তবে সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো গোপন বৈঠক হবে না। দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক চলবে না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চারপাশে বিভিন্ন দিক থেকে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলব। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা কারো কাছে তুলে দেব না। আমাদের এই লড়াই কেবল শুরু।’

ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি আমাদের এই আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই পথেই সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আজ থেকে সারা দেশে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

আপডেট সময় ০১:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬