ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আজ আবার ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

সেই সিদ্ধান্ত মতে আজ সোমবার (৮ ডিসেম্বর) ফের তারা সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচির ঘোষণাটি দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন। তাই তারা সড়ক অবরোধ, অবস্থান, ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তাদের আরও অভিযোগ, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশের কাজ দীর্ঘদিন ধরে স্থবির। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচয় সংকট, পাঠদান জটিলতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। জনদুর্ভোগ এড়াতে তারা শিক্ষা ভবনের পাশে অবস্থান নিয়ে আন্দোলন চালাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আজ আবার ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫