ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশনের সামনেই ভোট চাইলেন মামুনুল হক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
নির্বাচন কমিশনের (ইসি) সামনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি অনুসারীদের নিয়ে ইসি ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। মূল ভবনের পুলিশি ব্যারিকেডের সামনে এই প্রচারণা চালান মামুনুল হক।

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশনের সামনে দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চান তিনি। এ সময় সামনে যাকে পেয়েছেন, তার সঙ্গে হাত মেলানোসহ দোয়া ও ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে। একই সঙ্গে তিনি নিজ হাতে সবার মধ্যে লিফলেটও বিতরণ করেন। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ থাকলেও, নির্বাচন কমিশনের সামনে এভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালান মামুনুল হক।

ঢাকা-১৩ আসনের রিটার্নিং অফিসার ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। তবে, তারা সীমিত পরিসরে গণসংযোগ করতে পারবেন। কিন্তু গণসংযোগকালে কোনো ধরনের লিফলেট বিতরণ করা যাবে না; যদি কেউ লিফলেট বিতরণ করেন, তবে তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠপর্যায়ে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে প্রয়োজনে ইনকোয়ারি কমিটি বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

নির্বাচন কমিশনের সামনে মামুনুল হকের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও নজরে আসেনি।

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশনের সামনেই ভোট চাইলেন মামুনুল হক

আপডেট সময় ০৭:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬