ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত হবে। সে ক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও হবে নির্দিষ্ট কাঠামো মেনে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, যে দল মনে করে তাদের নির্বাচনে চক্রান্ত করে হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। যারা সমালোচনা করেছেন, তারা নির্বাচনের পর স্বাক্ষর করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনেই চলছে সরকার। গণভোটের রায়কে সম্মান দিতে চাইলে আগে সংসদে যেতে হবে। জুলাই সনদ অস্বীকার করে না বিএনপি; সেটি আমরা বাস্তবায়ন করব। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, উপরাষ্ট্রপতির পদের ক্ষেত্রও তা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার ছিল অধ্যাদেশ জারির সরকার। সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১০০টির বেশি অধ্যাদেশ বাধ্যগতভাবে উত্থাপিত হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু ঐকমত্য হয়েছে, ততটুকু বাস্তবায়ন করা হবে। সবার আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত’

আপডেট সময় ১০:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬