ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রফিকুল ইসলাম খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

” বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

বগুড়া শাজাহানপুরে মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।

তিনি অভিযোগ করেন, দেশে দুর্নীতি-দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে একটি দলের নিজেদের মধ্যে সংঘর্ষে দুইশত লোক নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয় তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন— কোনো দলের নয় উল্লেখ করে তিনি বলেন, এতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করবো এবং চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তুলবো।”

উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ আব্দুস সালাম, আলহাজ আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: রফিকুল ইসলাম খান

আপডেট সময় ১২:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫