ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আওয়ামী সন্ত্রাসীরা দেশে টার্গেট কিলিং শুরু করেছে : রাশেদ খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা দেশে টার্গেট কিলিং শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের তৎপরতা দেখাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার কোনো অধিকার নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি।’

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, ‘হাদি আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি। হাদী সন্ত্রাসীদের গুলিতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত শুরু হয়েছে। তারা ফ্যাসিবাদবিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আর আজই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। ওসমান হাদি একজন প্রার্থী। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই সরকার এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতাদের হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের রাজনৈতিক নেতাদের টার্গেট করেছে। তারা নির্বাচন বানচালের মাধ্যমে ফ্যাসিবাদকে ফেরাতে চায়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আওয়ামী সন্ত্রাসীরা দেশে টার্গেট কিলিং শুরু করেছে : রাশেদ খান

আপডেট সময় ১২:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫