ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অংশগ্রহণমূলকই হবে : পুতুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ (লালপুর-বাগতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, একটি দল যদি নিষিদ্ধ হয়ে থাকে এবং সেই দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ক্ষেত্রে নির্বাচন যে অংশগ্রহণমূলক হয়নি এটা কিন্তু আমরা বলতে পারি না। অন্যান্য অনেক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোটাররা যদি নির্ভয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে আসতে পারে তাহলেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কোন দল আসলো কি আসলো না সেইটা অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে পরিমাপ করবে না। ফলে নিষিদ্ধ দল অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলকই হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) মনোনয়ন পাওয়ার পর নাটোর আগমন উপলক্ষে শোভাযাত্রা শেষে লালপুর গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুতুল আরো বলেন, বিএনপিসহ অনেক রাজনৈতিক দল ১৭ বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। একটি আসনে দলের যোগ্য অনেক প্রার্থী রয়েছে।

তারা সবাই জিয়ার সৈনিক এবং আন্দোলন সংগ্রামে ছিল। লালপুর বাগাতিপাড়া আসনে বরাবরই ষড়যন্ত্র হয়। যারা এখন বিশৃঙ্খলা করছে তারা সবাই যে দুষ্কৃতিকারী তা বলব না। হয়তো অনেকের মনে আশা ছিল, পূরণ হয়নি, কিছু ক্ষোভের জায়গা থাকতে পারে।

তবে আমার ভাইয়ের (ড. ইয়াসির আরশাদ রাজন) নামে যদি কেউ বিশৃঙ্খলা করে থাকে তাহলে এই প্রচারণা অমূলক। কেননা আমি আমার ভাই, মা এবং পরিবারের দোয়া নিয়ে প্রচারণায় নেমেছি। এখানে যারা যতই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করুক লাভ হবে না।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসন ছাড়া সরাসরি আমাকে প্রতিযোগিতার জন্য দল থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছে এইটা মনে করি দলের প্রতি আমার ত্যাগ, ভালোবাসার বহিঃপ্রকাশ। নারী পুরুষের যেই ভেদাভেদ দল সেটার ঊর্ধ্বে থাকার চেষ্টা করে এবং সে ভেদাভেদের ঊর্ধ্বে উঠতে পেরেছে বলেই দল বাংলাদেশের ১০ জনের ভেতর আমাকে মনোনয়ন দিয়েছে। দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই।

বাংলাদেশের যে পরিবর্তনের রাজনীতি বিএনপি আনতে চাচ্ছে এইটা কিন্তু তার বার্তা দেয়। বলতে পারেন পরিবর্তনের ধারা শুরু হয়েছে। আমি গর্ববোধ করি এই পরিবর্তনের জন্য আমি সামনে এগিয়ে আসতে পেরেছি। তবে এই পথটা এত সহজ ছিল না। লালপুর বাগাতিপাড়ার সাধারণ মানুষের যে আশা প্রত্যাশা ছিল সেইটা দল পূরণ করেছে।

এসময় লালপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অংশগ্রহণমূলকই হবে : পুতুল

আপডেট সময় ০২:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫