ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অভিবাসীর সংখ্যা আরও ১০ শতাংশ বাড়লে বাংলাদেশের অংশ হয়ে যাবে আসাম: হিমন্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জনতাত্ত্বিক ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুসলিম বিদ্বেষী মন্তব্য করে তিনি দাবি করেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেলে আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে পারে।

মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিন্দুত্ববাদী বিজেপির প্রভাবশালী এই নেতা বলেন, তিনি গত পাঁচ বছর ধরে এই বিষয়টি উত্থাপন করে আসছেন।

বাংলাদেশে একজন নেতার উত্তর-পূর্ব ভারতকে প্রতিবেশী দেশটির সঙ্গে একীভূত করার বিষয়ে করা এক মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “আসামে বর্তমানে ৪০ শতাংশ জনসংখ্যা বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তবে আমরা স্বয়ংক্রিয়ভাবে (বাংলাদেশের) অন্তর্ভুক্ত হয়ে যাব।”তিনি আরও যোগ করেন, “এ কারণেই আমি গত পাঁচ বছর ধরে এই বিষয়টি নিয়ে চিৎকার করছি।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক কমিটি’র (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নয়াদিল্লি যদি তার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী উপাদানগুলোকে সমর্থন দেওয়া।

হাসনাত দাবি করেন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের জন্য তারা ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেন নেক’ এর ওপর নির্ভরশীল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অভিবাসীর সংখ্যা আরও ১০ শতাংশ বাড়লে বাংলাদেশের অংশ হয়ে যাবে আসাম: হিমন্ত

আপডেট সময় ০২:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫