ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ভারত সরকারের ২০১৯ সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে শুভেন্দু বলেন, ‘অপরাধ ও অসামাজিক কাজকর্মে যুক্তদের বড় অংশই বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী’। তিনি বলেন, ‘আজ থেকে রাজ্যে থ্রিডি ব্যবস্থা চালু হচ্ছে– ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট।’

বিজেপির এই নেতা বলেন, ‘অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি এক বছর আগে কেন্দ্রীয় সরকার রাজ্যকে পাঠিয়েছিল। কিন্তু আগের সরকার সিএএর বিরোধিতা করেছে, পাশাপাশি আইনটি কাজে লাগায়নি। আমরা এটি কার্যকর করলাম।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু আরও বলেন, ‘সিএএর আওতায় যারা নেই, তারা অনুপ্রবেশকারী। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে, আটক করবে এবং বিএসএফের হাতে হস্তান্তর করবে। বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্টের ব্যবস্থা করবে বিএসএফ। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট– এ আইন আজ থেকে কার্যকর হলো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর

আপডেট সময় ১২:৩৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬