ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অবসরে গেলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার সরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদরদপ্তরে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নজরুল ইসলাম কমিশনারের দায়িত্ব পালন করবেন।

বিষয়টি নিশ্চিত করে নজরুল ইসলাম বলেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি কমিশনারের দায়িত্বে থাকবেন।

গত ২৬ মার্চ ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। পুলিশ সদরদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এর আগে, ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।

এদিকে, গত সপ্তাহে এস এন নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হলেও এখনো তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন। ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া নজরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিআইজি পদে পদোন্নতি পান। একই বছরের ২৪ সেপ্টেম্বর তাকে সিআইডিতে পদায়ন করা হয়। কর্মজীবনে তিনি সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তবে দীর্ঘ সময় তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অবসরে গেলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার সরওয়ার

আপডেট সময় ০২:১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬