ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অপরাধ যেই করুক, নির্ভয়ে তুলে ধরুন: সাংবাদিকদের জামায়াত প্রার্থী আফতাব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

অপরাধ বা অন্যায় যেই করুক না কেন, তা নির্ভয়ে ও সত্যের ভিত্তিতে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দিনাজপুর–৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা।

তিনি বলেন, “আপনারা সাদাকে সাদা, কালোকে কালোই বলবেন। যেই অপরাধ বা অন্যায় করুক না কেন, সেটাই তুলে ধরবেন। সত্য প্রকাশের পর যদি কোনো ধরনের বাধা আসে—যত বড় বাধাই আসুক না কেন, ইনশাআল্লাহ আমাকে আপনারা পাশে পাবেন।”

শনিবার রাত ৮টায় দিনাজপুরের খানসামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময়কালে আফতাব উদ্দিন মোল্লা বলেন, একটি সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় দূর করা সম্ভব হবে।

তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।

মতবিনিময় সভায় খানসামা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অপরাধ যেই করুক, নির্ভয়ে তুলে ধরুন: সাংবাদিকদের জামায়াত প্রার্থী আফতাব

আপডেট সময় ০১:২০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬