ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর প্রশ্ন থাকবে না, যে ব্যাখ্যা শিশির মনিরের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আজকের আদেশের ফলে আর কোনো প্রশ্ন থাকবে না বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, বর্তমান সরকারের বৈধতার প্রশ্নে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলে আজ যে আদেশ দেওয়া হয়েছে, তা সর্বসম্মত। এই আদেশে প্রতিষ্ঠিত হলো যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত। পাশাপাশি সরকারের কার্যক্রমও জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ।

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে পাঠানো রেফারেন্স-সংক্রান্ত রিট খারিজের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) এ আদেশ দেন। পরে আদালতপ্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশির মনির। তিনি এ মামলায় ইন্টারভেনার হিসেবে যুক্ত ছিলেন।

শিশির মনির বলেন, দেশের সংবিধানের যে মূলমন্ত্র উচ্চ আদালত আজ পুনর্ব্যক্ত করলেন, তার ফলে বর্তমান সরকারের কর্মকাণ্ড—বিশেষ করে তিন ম্যান্ডেট নির্বাচন, বিচার ও সংস্কার—সংক্রান্ত বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।

শিশির মনির দাবি করেন, অনেকে সংবিধানে যে শূন্যতা বা ভ্যাকুয়ামের কথা বলে আসছিলেন, আজকের আদেশের পর সেই যুক্তির আর কোনো ভিত্তি রইল না। সুপ্রিম কোর্টের আদেশে বিষয়টি পরিষ্কার হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার বিষয়ে বর্ণনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর প্রশ্ন থাকবে না, যে ব্যাখ্যা শিশির মনিরের

আপডেট সময় ০৩:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫