ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অনেকে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে: হাসনাত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, অনেকে ইতিমধ্যে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে। এনসিপি বুলেট নয়, ব্যালটের মাধ্যমে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বেলা একটায় রাঙামাটিতে দলটির তিন পার্বত্য জেলার সমন্বয় সভায় হাসনাত এ কথা বলেন। রাঙামাটির সদরের অধ্যাপক কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এ সভায় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিকশক্তির নেতা-কর্মীরা অংশ নেন।

সভায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জুবাইরুল আরিফ বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে এনসিপি কাজ করে যাচ্ছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এনসিপির ওপর আস্থা রাখছে। তিন পার্বত্য জেলায় এনসিপির কর্মসূচিগুলোতে শত শত মানুষ অংশ নিচ্ছে।

আগামী ১০ বছরের মধ্যে এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলে সভায় মন্তব্য করেন দলটির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ। তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলায় অন্তত তিনটি আসনে এনসিপির প্রার্থীরা জয় লাভ করবে বলে আমরা মনে করি। কেননা এখানে মানুষের সমর্থন রয়েছে।’

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মঞ্জিলা ঝুমা, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান, ছাত্রশক্তির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মহিরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অনেকে বুলেটের মাধ্যমে ভোট আদায় করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে: হাসনাত

আপডেট সময় ১২:৪০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫