ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

এফ-৩৫-সহ অত্যাধুনিক দুই মার্কিন বিমান বিধ্বস্তের দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, পৃথক হামলা চালিয়ে এসব বিমান বিধ্বস্ত করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের আকাশসীমায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। সংস্থাটি দাবি করেছে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে এবং পাইলটের অবস্থান এখনো জানা যায়নি।

এর আগে একই দিনে কাসেম দ্বীপে দক্ষিণে আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে আইআরজিসি। তারা জানিয়েছে, বিমানটি পার্সিয়ান গালফের পানিতে বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তবে এ দাবি ইরান প্রত্যাখ্যান করেছে।

ইরান আরও দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর থেকে তারা দুটি এফ-৩৫, একটি এফ-১৮, দুটি এফ-১৬ এবং চারটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তিনটি এফ-১৫ এবং একটি কেসি-১৩৫ ট্যাংকার বিমান হারানোর কথা স্বীকার করেছে।

তবে এসব দাবি-পাল্টা দাবির অনেকটাই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রেসটিভি।

সূত্র: প্রেস টিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আপডেট সময় ০৭:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬