ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অগ্নিদগ্ধ হয়ে ৩ বছরের শিশু নিহত, টাকা পুড়ে ছাই হলেও অক্ষত আল কোরআন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ছাই হওয়ার পাশাপাশি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে আগুনের লেলিহান শিখার মাঝেও পবিত্র কোরআন শরীফ অক্ষত থাকার এক ‘অলৌকিক’ ঘটনা ঘটেছে, যা এখন এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত ২০ ডিসেম্বর (শনিবার) বিকেল ৪টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাস পাড়ার ফল ব্যবসায়ী হালিম মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের সময় ঘরে ঘুমিয়ে ছিল হালিম মিয়ার ৩ বছর বয়সী নাতনি সাইফাতুল মুনতাহা আয়াত। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘরের সবকিছু পুড়ে কয়লা হয়ে গেলেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছে ঘরে থাকা দুটি পবিত্র কোরআন শরীফ। দেখা গেছে, কোরআন শরীফের চারদিকের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের প্রতিটি অক্ষর ও পাতা একদম পরিষ্কার এবং অক্ষত রয়েছে।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা হালিম মিয়ার বাড়িতে ভিড় জমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও কোরআন শরীফ অক্ষত থাকার ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়। প্রত্যক্ষদর্শীরা বিষয়টিকে ‘আল্লাহর কুদরত’ হিসেবে অভিহিত করে গভীর বিস্ময় প্রকাশ করেছেন।

বর্তমানে এলাকায় শোকের পাশাপাশি এই অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অগ্নিদগ্ধ হয়ে ৩ বছরের শিশু নিহত, টাকা পুড়ে ছাই হলেও অক্ষত আল কোরআন

আপডেট সময় ১২:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫