ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অংশীদারিত্ব জনগণের সুবিধা বয়ে এনেছে: প্রণয় ভার্মা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের অংশীদারিত্ব উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের জন্য সুবিধা বয়ে এনেছে। সামনের দিকে অগ্রসর হতে এ সাফল্যসমূহ আমাদের আরও দূরদর্শী ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার প্রেরণা জোগাবে। সাহিত্য, সংগীত ও শিল্পকলায় আমাদের অভিন্ন ভালোবাসা আমাদের বন্ধনকে সুদৃঢ় করেছে।

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল’-এ বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মা আমন্ত্রিক অতিথিদের শুভেচ্ছা জানান।

প্রণয় ভার্মা আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে যৌথভাবে ত্যাগের অবিস্মরণীয় ইতিহাস রচিত হয়েছে। সাহিত্য, সংগীত ও শিল্পকলায় আমাদের অভিন্ন ভালোবাসা আমাদের বন্ধনকে সুদৃঢ় করেছে। তিনি বলেন, একসঙ্গে আমরা আঞ্চলিক শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম ও জ্বালানি করিডোর বিনির্মাণ করতে পারি। যা আমাদের উভয় অর্থনীতির উন্নয়ন করবে। একইসঙ্গে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের অঞ্চলের জ্বালানির ভবিষ্যৎ হবে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও নিরাপদ।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ স্থায়ী অংশীদারিত্বের মূল্য পুনর্ব্যক্ত করছি এবং বাংলাদেশের জনগণের জন্য তাদের আগামীর যাত্রায় শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অংশীদারিত্ব জনগণের সুবিধা বয়ে এনেছে: প্রণয় ভার্মা

আপডেট সময় ১২:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬