ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শীতকালে ভোরে ঘুম থেকে ওঠা কঠিন কেন? Logo বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের Logo ৪৮তম বিসিএস নিয়োগ পেলেন ৩২৬৩ জন Logo ধানের শীষের পাশাপাশি মাথাল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান Logo গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের আশঙ্কা জিএম কাদেরের Logo ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ আখ্যা চীনের Logo নির্বাচন ভন্ডুলের চেষ্টা হলে সরকারের কাউকে দেশ থেকে বের হতে দেব না: পাপিয়া Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করা উচিত: আলী রীয়াজ Logo কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক Logo না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না: মেজর হাফিজ

সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে ৮ যাত্রীসহ স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

মৃত দুই নারী হলেন, সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার মেয়ে শিশু মাহিমা আক্তার।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় পতিত স্পিডবোটের দুই যাত্রী মা ও মেয়ে মারা গেছেন, অন্য যাত্রীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের মরদেহ থানায় আনা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, তারা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।

এদিকে সোমবার সকাল থেকে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে ১১৭৪ জন পর্যটক ৩টি জাহাজ করে সেন্টমার্টিন গিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত আগামী দুই মাস রাত্রিযাপনের জন্য পর্যটকদের কাছে সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শীতকালে ভোরে ঘুম থেকে ওঠা কঠিন কেন?

সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে ৮ যাত্রীসহ স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

মৃত দুই নারী হলেন, সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার মেয়ে শিশু মাহিমা আক্তার।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় পতিত স্পিডবোটের দুই যাত্রী মা ও মেয়ে মারা গেছেন, অন্য যাত্রীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের মরদেহ থানায় আনা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, তারা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।

এদিকে সোমবার সকাল থেকে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে ১১৭৪ জন পর্যটক ৩টি জাহাজ করে সেন্টমার্টিন গিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত আগামী দুই মাস রাত্রিযাপনের জন্য পর্যটকদের কাছে সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481