ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

সার না পেয়ে হট্টগোল, কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার নিয়ে হট্টগোলের ঘটনায় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে বলেও জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় জেলায় সার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে উমরাডাঙ্গী বাজারের ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে সার নিতে কৃষকদের ভিড় বাড়তে থাকে।

কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে আলু, গম, ভুট্টা ও সরিষার চাষে ব্যস্ত থাকলেও ডিলারদের কাছে পর্যাপ্ত সার মিলছে না। সার বিতরণের সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি থেকে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অন্য পাঁচ কৃষক তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে দেখেন উপস্থিত কৃষকরা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

হট্টগোলের এক পর্যায়ে আকতার হোসেন দুপুরের খাবারের জন্য স্থান ত্যাগ করলেও পরে বিতরণ পয়েন্টে ফেরার পর বিক্ষুব্ধ কৃষকরা তাকে মারধর করেন। তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, আহত কর্মকর্তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং দাঁত ভেঙে গেছে। তার চিকিৎসা শেষে ভিকটিমের বক্তব্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল থানার ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

সার না পেয়ে হট্টগোল, কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

আপডেট সময় ১২:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার নিয়ে হট্টগোলের ঘটনায় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে বলেও জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় জেলায় সার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে উমরাডাঙ্গী বাজারের ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে সার নিতে কৃষকদের ভিড় বাড়তে থাকে।

কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে আলু, গম, ভুট্টা ও সরিষার চাষে ব্যস্ত থাকলেও ডিলারদের কাছে পর্যাপ্ত সার মিলছে না। সার বিতরণের সময় কৃষি উপসহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি থেকে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অন্য পাঁচ কৃষক তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে দেখেন উপস্থিত কৃষকরা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

হট্টগোলের এক পর্যায়ে আকতার হোসেন দুপুরের খাবারের জন্য স্থান ত্যাগ করলেও পরে বিতরণ পয়েন্টে ফেরার পর বিক্ষুব্ধ কৃষকরা তাকে মারধর করেন। তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, আহত কর্মকর্তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং দাঁত ভেঙে গেছে। তার চিকিৎসা শেষে ভিকটিমের বক্তব্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল থানার ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481