ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিমের বোন Logo Logo নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা Logo ভয়ঙ্কর সব হামলাতেও দমেনি ইরান, উল্টো ট্রাম্পকে পিছু হটার পরামর্শ উপদেষ্টাদের Logo যুদ্ধের মাঠে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান জয়ী রাশিয়া! Logo ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে রাশিয়ার জয় দেখছে ইউরোপ Logo নিজস্ব ভূখণ্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক Logo চীন, রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে: ইরান Logo যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেলবাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে: আরামকো’র সিইও Logo ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর : নেতানিয়াহু

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার সরফভাটা ইউনিয়নে রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তার বাড়ি পশ্চিম সরফভাটার হলেও থাকতেন চন্দ্রঘোনার একটি ভাড়া বাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মান্নানের শরীরে চারটি গুলির আঘাত পাওয়া গেছে। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন কিমের বোন

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৮:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার সরফভাটা ইউনিয়নে রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তার বাড়ি পশ্চিম সরফভাটার হলেও থাকতেন চন্দ্রঘোনার একটি ভাড়া বাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মান্নানের শরীরে চারটি গুলির আঘাত পাওয়া গেছে। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481