ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যশোরে আড়াই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যশোর করেসপনডেন্ট:

যশোরের অবৈধ পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে যশোরের বেনাপোলের ভবেরবেড় এলাকা থেকে কার্গো ট্রাক ভর্তি এসব মালামাল জব্দ করে ৪৯ বিজিবির সদস্যরা। এসময় কার্গোর চালক আব্দুল মালেক (৪৬) ও হেলপার অন্তর কর্মকারকে (২৯) আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫টি থ্রি পিস, ১০ হাজার ৬৯৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস, টায়ারসহ অন্যান্য মালামাল।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে ট্রাকটিতে থাকা অবৈধ মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৬১ হাজার টাকা।

তিনি আরও জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অধিক মুনাফা লাভের আশায় এসব মালামাল আনা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যশোরে আড়াই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় ০৩:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫