ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী Logo সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম Logo ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান Logo জাপান সাগরে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম Logo আবুধাবি, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার Logo ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেরিয়ে আসার’ আহ্বান ট্রাম্পের উপদেষ্টার Logo গানে ফিরলেন আসিফ Logo স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার Logo ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল Logo ক্ষেপণাস্ত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলা সরকার তাদের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান শনাক্তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সামরিক হয়রানি চালাচ্ছে এবং তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি দেখা গেছে। তিনি এই ঘটনাকে সরাসরি মার্কিন সাম্রাজ্যবাদের হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা তাদের নজরে রেখেছি। ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না।’ তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার জনগণ যখন শান্তি, কাজ ও সুখ চায়, তখন যুক্তরাষ্ট্র সামরিক উসকানি দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম এবং একটি বাণিজ্যিক এয়ারলাইনার এই বিমানের উপস্থিতি শনাক্ত করেছে।

ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমানগুলো উপকূল থেকে ৭৫ কিলোমিটার দূরে শনাক্ত হয়। যদিও এটি ভেনেজুয়েলার আকাশসীমা (২২ কিলোমিটার) লঙ্ঘন নয়, তবুও তারা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে।

সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়েছে, ‘ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী

ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান

আপডেট সময় ০৭:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ভেনেজুয়েলা সরকার তাদের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান শনাক্তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সামরিক হয়রানি চালাচ্ছে এবং তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি দেখা গেছে। তিনি এই ঘটনাকে সরাসরি মার্কিন সাম্রাজ্যবাদের হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা তাদের নজরে রেখেছি। ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না।’ তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার জনগণ যখন শান্তি, কাজ ও সুখ চায়, তখন যুক্তরাষ্ট্র সামরিক উসকানি দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম এবং একটি বাণিজ্যিক এয়ারলাইনার এই বিমানের উপস্থিতি শনাক্ত করেছে।

ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমানগুলো উপকূল থেকে ৭৫ কিলোমিটার দূরে শনাক্ত হয়। যদিও এটি ভেনেজুয়েলার আকাশসীমা (২২ কিলোমিটার) লঙ্ঘন নয়, তবুও তারা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে।

সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়েছে, ‘ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481