ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি ঠেকাতে সফল এফবিআই Logo ‘ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ Logo শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি Logo ‘জামায়াতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার’ বিভ্রান্তির ব্যাখ্যা দিল দূতাবাস Logo ইরানে সেনা পাঠাতে ভীত নই, যদি স্থল হামলা হয় তাহলে ভিয়েতনামের মতো অবস্থা হতে পারে: ট্রাম্প Logo ইরানে সেনা পাঠাতে ভীত নই, যদি স্থল হামলা হয় তাহলে ভিয়েতনামের মতো অবস্থা হতে পারে: ট্রাম্প Logo হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত Logo চা বিক্রেতা সেই নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী Logo শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭ Logo ইসরাইলের স্বপ্নভঙ্গ হবে আর আমেরিকা পালাবে: ইরান

বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিন নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।

তিনি জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

রাজধানীসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষও দোয়ায় অংশ নেন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয় বেগম জিয়ার সুস্থতার জন্য

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি ঠেকাতে সফল এফবিআই

বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া

আপডেট সময় ০৩:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিন নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।

তিনি জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

রাজধানীসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষও দোয়ায় অংশ নেন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয় বেগম জিয়ার সুস্থতার জন্য

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481