ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ধর্মের প্রয়োজনে আমি ও আপনি এক ও অভিন্ন’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

অন্তর্বতীকালী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধাচার না করে কালেমার তলে উম্মতে মোহাম্মদীকে এক হতে হবে

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির শাহ মনজিলে ১৯ দিন ব্যাপী ৫৫তম ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) এর ১৬তম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আপনার দল আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে। কিন্তু ধর্মের প্রয়োজনে রাজপথের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক ও অভিন্ন। সুযোগ বার বার আসেনা। সুযোগ আসতে প্রায় ৫০ বছর অপেক্ষা করতে হয়। স্বাধীনতার পর ২০২৫ সাল উম্মতে মোহাম্মদীর জন্য নতুন করে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাই আমরা এ সুযোগকে কাজে লাগাতে না পারলে আরো শত বছর পিছিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘আজ আমাদের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। সে সূর্যের তেজদীপ্তিতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

আ.ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের আলোকে, রাসুলুল্লাহ (সা.) এর সীরাতের মসজিদে নববীর আদলে এ দেশকে সাজাতে চাই। বিনির্মাণ করতে চাই একটি বৈষম্যহীন, লুটতরাজবিহীন, জুলুমবিহীন বাংলাদেশ। যেখানে প্রতিষ্ঠা পাবে মানুষের মৌলিক অধিকার। এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

মাহফিলে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদী।

১৯ দিন ব্যাপী সীরাতুন্নবীর ইতিহাস শাহ হাফেজ আহমদ (শাহ সাহেব কেবলা) দ্বারা ১৯৭২ সালে শুরু হয়। যিনি রাসুল (সা.) এর জীবনী ও কোরআনের শিক্ষা প্রচারের জন্য চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী নামক স্থানে এই ঐতিহাসিক মাহফিলের গোড়াপত্তন করেন। রাসুল (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এই দীর্ঘস্থায়ী ও সুশৃঙ্খল মাহফিলে। যেখানে লক্ষ লক্ষ মানুষের আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়, যা একটি বিরল দৃষ্টান্ত। প্রতিবছরের ন্যায় এ বছর ও ৪ সেপ্টেম্বর মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ধর্মের প্রয়োজনে আমি ও আপনি এক ও অভিন্ন’

আপডেট সময় ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫