ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ঈদের নামাজ পড়েই সংঘর্ষ, বহু আহত Logo হামলার আশঙ্কার মধ্যেও ঈদের নামাজে ঢল নামলো ইরানিদের Logo ঈদে ফাঁকা ঢাকায় শূন্যের কোটায় গণপরিবহন Logo অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘এবারের ঈদের আনন্দ ভিন্ন, গণতান্ত্রিক পরিবেশের সুফল পাচ্ছি’ Logo দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর জাতীয় ঈদগাহে কোনো প্রধানমন্ত্রীর নামাজ আদায় Logo যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না: ট্রাম্প Logo মনিপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবতরণের আবেদন প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কা Logo ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

ঝিনাইদহে প্রবাস ফেরত যুবক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদরের কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসফেরত যুবক মাহাবুর হোসেনকে (৩৫) হত্যা মামলার প্রধান আসামি পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার দিবাগত রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে, এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি দিয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-৬ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসফেরত মাহাবুর হোসেন হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে সদর উপজেলার কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়াফেরত মাহাবুর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ঈদের নামাজ পড়েই সংঘর্ষ, বহু আহত

ঝিনাইদহে প্রবাস ফেরত যুবক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ সদরের কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসফেরত যুবক মাহাবুর হোসেনকে (৩৫) হত্যা মামলার প্রধান আসামি পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার দিবাগত রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে, এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি দিয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-৬ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসফেরত মাহাবুর হোসেন হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে সদর উপজেলার কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়াফেরত মাহাবুর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481