ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘জায়নামাজ চুরি করলে আল্লাহ ধরবে না’- পাকিস্তানি অভিনেত্রীর ধারণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের ছোট পর্দায় অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম। অভিনয় দক্ষতা, রূপ ও গ্ল্যামারে কোটি ভক্তের মন জয় করা এই তারকা এবার আলোচনায় এসেছেন এক খোলামেলা স্বীকারোক্তি ঘিরে।

সম্প্রতি এক টকশোতে অতিথি হয়ে এসে দুরেফিশান এমন এক ঘটনা শেয়ার করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অভিনেত্রী নিদা ইয়াসিরের রমজান বিষয়ক শো ‘শান-এ-সুহুর’-এ অতিথি হয়ে এসেছিলেন দুরেফিশান।

সেখানেই দুরেফিশান জানান, একবার একটি অভিজাত পাঁচ তারকা হোটেল থেকে তিনি ‘জায়নামাজ’ (নামাজের পাটি) চুরি করেছিলেন। দুরেফিশানের এই স্বীকারোক্তি হতবাক করে দেয় অনুষ্ঠানের সঞ্চালক নিদা ইয়াসির এবং সহ-অতিথি মিকায়েল জুলফিকারকে।

সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, দুরেফিশান হাসতে হাসতে এই ঘটনা বলে। অভিনেত্রী সেই অনুষ্ঠানে বলেন, ‘আমি একবার একটি বড় হোটেল থেকে একটি জায়নামাজ চুরি করেছিলাম, কারণ এটি খুবই নরম এবং দারুণ ছিল।

তার কথা শুনে দর্শক-শ্রোতারা হেসে উঠলে অভিনেতা মিকায়েল জুলফিকার অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘নামাজের পাটি চুরি করতে কি আপনার লজ্জা লাগেনি?’

এর জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হলো, যেহেতু এটি আমি নামাজ পড়ার জন্য ব্যবহার করব তাই আল্লাহ হয়তো আমার এই কাজটি ধরবেন না।’

দুরেফিশানের এমন মন্তব্যের পর রসিকতা ধরে রাখতে পারেননি অভিনেতা মিকায়েল। তিনি সঙ্গে সঙ্গে পাল্টা কৌতুক করে বলেন, ‘তাহলে তো মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও মাফ হয়ে যাওয়া উচিত।’

তবে নেটিজেনদের অনেকে এই ঘটনাকে রসিকতা হিসেবে গ্রহণ করলেও, কেউ কেউ এ নিয়ে আলোচনা ও সমালোচনায় যুক্ত হয়েছেন। অনেকেই দুরেফিশানের রসবোধ ও সরলতার প্রশংসা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘জায়নামাজ চুরি করলে আল্লাহ ধরবে না’- পাকিস্তানি অভিনেত্রীর ধারণা

আপডেট সময় ০১:৩৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫