ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপে খেলতে না পারার কারণ খুঁজতে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: ট্রাম্প Logo সেকেন্ডের ব্যবধানে বেঁচে যান মোজতবা খামেনি Logo যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা Logo ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা Logo ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছুটি নিতে হলে কী করতে হবে? ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য অবশ্যই— বাৎসরিক ছুটির তালিকায় উল্লিখিত ধর্মীয় পর্বের মধ্যে হতে হবে। পূর্বানুমোদন নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। ছুটি সাপ্তাহিক ছুটি বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যেতে পারে। এই ছুটি কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় মহালয়ার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন। আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং এখনো অনুমোদন না নিয়ে থাকেন, তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখনই প্রস্তুতি নিতে পারেন এই টানা তিন দিনের ছুটি উপভোগের জন্য। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “ঐচ্ছিক ছুটি ব্যবস্থাটি কর্মচারীদের ধর্মীয় ও পারিবারিক প্রয়োজন মেটাতে সহায়তা করে। তবে এর জন্য বছরে শুরুতেই অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।”

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

চলতি সপ্তাহে কিছু সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। যদিও নামমাত্র ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের মাধ্যমে গ্রহণ করা যায়। ধর্মীয় পর্ব অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটি নেওয়ার দিনগুলো বাৎসরিক ছুটির পঞ্জিতে নির্ধারিত থাকে। ঐচ্ছিক ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সাধারণ ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এ ছুটি নেওয়ার সুযোগও থাকে।

চলতি মাসেই মিলছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ছুটির সুবর্ণ সুযোগ। ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে। এই দিনটি সোমবার, যার আগে রয়েছে ১৯ অক্টোবর রোববার কর্মদিবস এবং তার আগে ১৭ অক্টোবর শুক্রবার ও ১৮ অক্টোবর শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে, যারা ২০ অক্টোবর সোমবার ঐচ্ছিক ছুটি নেবেন এবং সঙ্গে ১৯ অক্টোবর রোববার ১ দিনের ছুটি নিতে পারবেন; তারা ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

কোন ধর্মে কত দিনের ঐচ্ছিক ছুটি?
মুসলিম কর্মচারীরা ৫টি ধর্মীয় পর্বে মোট ৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারবেন।
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
খ্রিষ্টান ধর্মের জন্য ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।

ছুটি নিতে হলে কী করতে হবে?
ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য অবশ্যই—

বাৎসরিক ছুটির তালিকায় উল্লিখিত ধর্মীয় পর্বের মধ্যে হতে হবে।
পূর্বানুমোদন নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
ছুটি সাপ্তাহিক ছুটি বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যেতে পারে।

এই ছুটি কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় মহালয়ার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন।

আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং এখনো অনুমোদন না নিয়ে থাকেন, তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখনই প্রস্তুতি নিতে পারেন এই টানা তিন দিনের ছুটি উপভোগের জন্য।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “ঐচ্ছিক ছুটি ব্যবস্থাটি কর্মচারীদের ধর্মীয় ও পারিবারিক প্রয়োজন মেটাতে সহায়তা করে। তবে এর জন্য বছরে শুরুতেই অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে খেলতে না পারার কারণ খুঁজতে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছুটি নিতে হলে কী করতে হবে? ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য অবশ্যই— বাৎসরিক ছুটির তালিকায় উল্লিখিত ধর্মীয় পর্বের মধ্যে হতে হবে। পূর্বানুমোদন নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। ছুটি সাপ্তাহিক ছুটি বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যেতে পারে। এই ছুটি কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় মহালয়ার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন। আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং এখনো অনুমোদন না নিয়ে থাকেন, তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখনই প্রস্তুতি নিতে পারেন এই টানা তিন দিনের ছুটি উপভোগের জন্য। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “ঐচ্ছিক ছুটি ব্যবস্থাটি কর্মচারীদের ধর্মীয় ও পারিবারিক প্রয়োজন মেটাতে সহায়তা করে। তবে এর জন্য বছরে শুরুতেই অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।”

আপডেট সময় ০২:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

চলতি সপ্তাহে কিছু সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। যদিও নামমাত্র ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের মাধ্যমে গ্রহণ করা যায়। ধর্মীয় পর্ব অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটি নেওয়ার দিনগুলো বাৎসরিক ছুটির পঞ্জিতে নির্ধারিত থাকে। ঐচ্ছিক ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সাধারণ ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এ ছুটি নেওয়ার সুযোগও থাকে।

চলতি মাসেই মিলছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ছুটির সুবর্ণ সুযোগ। ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে। এই দিনটি সোমবার, যার আগে রয়েছে ১৯ অক্টোবর রোববার কর্মদিবস এবং তার আগে ১৭ অক্টোবর শুক্রবার ও ১৮ অক্টোবর শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে, যারা ২০ অক্টোবর সোমবার ঐচ্ছিক ছুটি নেবেন এবং সঙ্গে ১৯ অক্টোবর রোববার ১ দিনের ছুটি নিতে পারবেন; তারা ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

কোন ধর্মে কত দিনের ঐচ্ছিক ছুটি?
মুসলিম কর্মচারীরা ৫টি ধর্মীয় পর্বে মোট ৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারবেন।
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
খ্রিষ্টান ধর্মের জন্য ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।

ছুটি নিতে হলে কী করতে হবে?
ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য অবশ্যই—

বাৎসরিক ছুটির তালিকায় উল্লিখিত ধর্মীয় পর্বের মধ্যে হতে হবে।
পূর্বানুমোদন নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
ছুটি সাপ্তাহিক ছুটি বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যেতে পারে।

এই ছুটি কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় মহালয়ার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন।

আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং এখনো অনুমোদন না নিয়ে থাকেন, তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখনই প্রস্তুতি নিতে পারেন এই টানা তিন দিনের ছুটি উপভোগের জন্য।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “ঐচ্ছিক ছুটি ব্যবস্থাটি কর্মচারীদের ধর্মীয় ও পারিবারিক প্রয়োজন মেটাতে সহায়তা করে। তবে এর জন্য বছরে শুরুতেই অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।”

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481