ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘোষণার তিন বছরেও চালু হয়নি শ্যামনগর পৌরসভার সেবা কার্যক্রম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
ঘোষণার তিন বছরেও কার্যকরভাবে চালু হয়নি সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা। প্রশাসনিক অবকাঠামো নির্মাণ কিংবা প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়াসহ নানা জটিলতায় থেমে আছে পৌরসভার পূর্ণাঙ্গ কার্যক্রম। জন্ম-মৃত্যু ও নাগরিক সনদসহ পৌরসেবা পেতে ভোগান্তি পোহাচ্ছেন নাগরিকেরা।

২০২২ সালের ২৭ নভেম্বর, সাতক্ষীরা শ্যামনগর পৌরসভার অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের তিন বছর পরও ভবন নির্মিত না হওয়ায় ভাড়া বাসায় চলছে দাপ্তরিক কাজ।

স্থানীয়রা বলছেন, শ্যামনগর পৌরসভার বাসিন্দা প্রায় ৫০ হাজার। কাগজে-কলমে পৌরসভা থাকলেও নেই নাগরিকসেবার ছোঁয়া। বর্জ্য ব্যবস্থাপনা কিংবা সুপেয় পানি সরবরাহের ব্যবস্থাও নেই। পূর্ণাঙ্গ নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌরসভার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ জরুরি।

শ্যামনগর পৌরসভার পৌরপ্রশাসক রাশেদ হোসাইন বলেন, জনবল সংকটের কারণে যথাযথভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

শ্যামনগর পৌরসভার বাসিন্দা প্রায় ৫০ হাজার। পূর্ণাঙ্গ নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌরসভার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের দাবি বাসিন্দাদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ঘোষণার তিন বছরেও চালু হয়নি শ্যামনগর পৌরসভার সেবা কার্যক্রম

আপডেট সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ডেস্ক রিপোর্ট:
ঘোষণার তিন বছরেও কার্যকরভাবে চালু হয়নি সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা। প্রশাসনিক অবকাঠামো নির্মাণ কিংবা প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়াসহ নানা জটিলতায় থেমে আছে পৌরসভার পূর্ণাঙ্গ কার্যক্রম। জন্ম-মৃত্যু ও নাগরিক সনদসহ পৌরসেবা পেতে ভোগান্তি পোহাচ্ছেন নাগরিকেরা।

২০২২ সালের ২৭ নভেম্বর, সাতক্ষীরা শ্যামনগর পৌরসভার অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের তিন বছর পরও ভবন নির্মিত না হওয়ায় ভাড়া বাসায় চলছে দাপ্তরিক কাজ।

স্থানীয়রা বলছেন, শ্যামনগর পৌরসভার বাসিন্দা প্রায় ৫০ হাজার। কাগজে-কলমে পৌরসভা থাকলেও নেই নাগরিকসেবার ছোঁয়া। বর্জ্য ব্যবস্থাপনা কিংবা সুপেয় পানি সরবরাহের ব্যবস্থাও নেই। পূর্ণাঙ্গ নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌরসভার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ জরুরি।

শ্যামনগর পৌরসভার পৌরপ্রশাসক রাশেদ হোসাইন বলেন, জনবল সংকটের কারণে যথাযথভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

শ্যামনগর পৌরসভার বাসিন্দা প্রায় ৫০ হাজার। পূর্ণাঙ্গ নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত পৌরসভার অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের দাবি বাসিন্দাদের।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481