ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কক্সবাজারে ব্যারিকেড দিয়ে সড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়া-লামা সড়কের ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে পর্যটক ও যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনায় জড়িত একটি ডাকাত দলের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বন্দুক, কার্তুজ, পাঁচটি রামদা এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (১ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল ফতিয়াঘোনা এলাকা থেকে ডাকাত দলের এই ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উচিতারবিল মুসলিম নগর গ্রামের মোবারক আলী (২৫), ফতিয়াঘোনা এলাকার ফারুক (২৭), জিসান (২৩) এবং বার্মাইয়া জসিম (২৫)।

এর আগে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় পর্যটকবাহী জীপ, যাত্রীবাহী টমটমসহ অন্তত পাঁচটি যানবাহন ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী ও পর্যটকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে।

খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে। পরে ডাকাতির ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কক্সবাজারে ব্যারিকেড দিয়ে সড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৪:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫