ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল Logo ইসরায়েলের রাজধানীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ Logo প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি Logo যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি ঠেকাতে সফল এফবিআই Logo ‘ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ Logo শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি Logo ‘জামায়াতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার’ বিভ্রান্তির ব্যাখ্যা দিল দূতাবাস Logo ইরানে সেনা পাঠাতে ভীত নই, যদি স্থল হামলা হয় তাহলে ভিয়েতনামের মতো অবস্থা হতে পারে: ট্রাম্প Logo ইরানে সেনা পাঠাতে ভীত নই, যদি স্থল হামলা হয় তাহলে ভিয়েতনামের মতো অবস্থা হতে পারে: ট্রাম্প Logo হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নিপুণ রায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে এক দমনমূলক রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, জেন–জি প্রজন্মের ভাবনা মূল্যায়ন করতেই হবে। দেশের ভবিষ্যৎ ও সৎ আকাঙ্ক্ষার জন্য নতুন প্রজন্মের মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৭ বছর ধরে গণতন্ত্রকামী বিভিন্ন দল অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন চালিয়েছে। সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্র-জনতা, সকল শ্রেণি–পেশার মানুষ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এখনো দেশি–বিদেশি ও ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। আমাদের এই অর্জনের ফল কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নিপুণ রায়

আপডেট সময় ১২:৪৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে এক দমনমূলক রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, জেন–জি প্রজন্মের ভাবনা মূল্যায়ন করতেই হবে। দেশের ভবিষ্যৎ ও সৎ আকাঙ্ক্ষার জন্য নতুন প্রজন্মের মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৭ বছর ধরে গণতন্ত্রকামী বিভিন্ন দল অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন চালিয়েছে। সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্র-জনতা, সকল শ্রেণি–পেশার মানুষ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এখনো দেশি–বিদেশি ও ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। আমাদের এই অর্জনের ফল কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481