ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরান যুদ্ধে অংশ নিতে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থলসেনা Logo সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে : সারজিস আলম Logo ৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা Logo ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে : ট্রাম্প Logo বাংলাদেশের হাদি খুনে নদিয়া থেকে গ্রেপ্তার আরও একজন Logo রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত Logo ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী Logo সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম Logo ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান Logo জাপান সাগরে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

উত্তর কোরিয়া ও মিয়ানমারে অস্ত্র বিক্রির প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ওয়াশিংটন বৃহস্পতিবার ঘোষণা করেছে, উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অর্থায়নে সহায়তা এবং মিয়ানমারের সামরিক জান্তার কাছে অস্ত্র বিক্রির ব্যবস্থা করার অভিযোগে পাঁচ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানায়, এ পদক্ষেপে উত্তর কোরিয়ার নিষিদ্ধ সংস্থা কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং করপোরেশন এবং গোয়েন্দা সংস্থা রিকনাইস্যান্স জেনারেল ব্যুরো–এর বিদেশি প্রতিনিধিদের পাশাপাশি মিয়ানমারের কোম্পানি রয়্যাল শুং লেই–কে নিশানা করা হয়েছে।

কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, তারা উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে চীনে বৈঠকের আয়োজন করে বোমা গাইডেন্স কিট, পর্যবেক্ষণ যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহে সহায়তা করেছে।

মার্কিন ট্রেজারির সন্ত্রাসবিরোধী ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, ‌‘উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য সরাসরি হুমকি। ট্রেজারি এমন আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করতে থাকবে, যা এসব কর্মসূচিকে টিকিয়ে রাখে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে অংশ নিতে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থলসেনা

উত্তর কোরিয়া ও মিয়ানমারে অস্ত্র বিক্রির প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ওয়াশিংটন বৃহস্পতিবার ঘোষণা করেছে, উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অর্থায়নে সহায়তা এবং মিয়ানমারের সামরিক জান্তার কাছে অস্ত্র বিক্রির ব্যবস্থা করার অভিযোগে পাঁচ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানায়, এ পদক্ষেপে উত্তর কোরিয়ার নিষিদ্ধ সংস্থা কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং করপোরেশন এবং গোয়েন্দা সংস্থা রিকনাইস্যান্স জেনারেল ব্যুরো–এর বিদেশি প্রতিনিধিদের পাশাপাশি মিয়ানমারের কোম্পানি রয়্যাল শুং লেই–কে নিশানা করা হয়েছে।

কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, তারা উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে চীনে বৈঠকের আয়োজন করে বোমা গাইডেন্স কিট, পর্যবেক্ষণ যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহে সহায়তা করেছে।

মার্কিন ট্রেজারির সন্ত্রাসবিরোধী ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, ‌‘উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য সরাসরি হুমকি। ট্রেজারি এমন আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করতে থাকবে, যা এসব কর্মসূচিকে টিকিয়ে রাখে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481