ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাউল ইস্যুতে বিএনপি মহাসচিবকে ক্ষমা চাইতে বলল হেফাজতে ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ধর্ম অমাননার মামলায় গ্রেপ্তার বাউল আবুল সরকারের বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম। এ বিষয়ে বাউলদের সমালোচনাকারীদের ধর্মান্ধ বলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে বলেছে দলটি।

আল্লাহ, পবিত্র কোরান ও ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতের ঢাকা মহানগর শাখার সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

হেফাজতের নায়েবে আমির এবং ঢাকা মহানগরের আমির জুনায়েদ আল হাবিব বলেন, ‘আবুল সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে, তা কোনো মুসলমান মেনে নিতে পারে না। এটি শুধু ধর্ম অবমাননা নয়; বরং মুসলমানদের ইমানের ওপর প্রকাশ্য আঘাত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাবধান করতে চাই। তিনি বাউলদের সমালোচনাকারীদের ধর্মান্ধ বলেছেন। আপনি এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান। নয়তো বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন।’

সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘যারা আবুল সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কিংবা তৌহিদি জনতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে, তাদেরকেও মনে রাখতে হবে, এই দেশের ঈমানদার জনতা চুপচাপ বসে থাকবে না। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার ও আবুল সরকারের বিচার না হয়, তাহলে তৌহিদি জনতা রাজপথে নামবে। প্রয়োজনে দেশ অচল করে দেওয়া হবে।’

সমাবেশ শেষে মিছিল চলাকালে এক ব্যক্তিকে ধাওয়া দেন মিছিলকারীরা। মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয়। ওই ব্যক্তিকে বাউল আখ্যা দিয়েও মারধর করেন কয়েকজন। হেফাজতের স্বেচ্ছাসেবকরা তাকে উদ্ধার করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাউল ইস্যুতে বিএনপি মহাসচিবকে ক্ষমা চাইতে বলল হেফাজতে ইসলাম

আপডেট সময় ১২:১৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫