ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গাংনীতে বিএনপির নেতা-কর্মীরা জামায়াতে যোগ দেননি, যারা যোগ দিয়েছে তারা আগে থেকেই জামায়াত করতো

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়াতে বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতে যোগদান করেনি। জামায়াত নিজেদের দুর্বলতা ঢাকতে মিথ্যাচার করছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলবাড়ীয়া বাজারে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক বলেন, যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছে তারা আগে থেকেই জামায়াতের দল করতো, তবে দুই-এক জন আওয়ামী লীগের থাকতে পারে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতে যোগ দেয়নি।

তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য জামায়াত পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। যোগদানের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জামায়াতের নেতারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যে সমস্ত মানুষকে বিএনপি বা অন্যান্য সংগঠন থেকে জামায়াতে যোগদানের হিসেবে দেখানো হয়েছে— তারা আগে থেকেই জামায়াতে ইসলামী বা ওই দলের সহযোগী সংগঠনের কর্মী ছিলেন।

বিএনপি নেতা শাহাদুল করিম আকামত বলেন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কোনো বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামের যোগদান করেনি। জামায়াতে ইসলামীরে মিথ্যাচারের তীব্র ও নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে সংগঠিত ও শক্তিশালী।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গাংনীতে বিএনপির নেতা-কর্মীরা জামায়াতে যোগ দেননি, যারা যোগ দিয়েছে তারা আগে থেকেই জামায়াত করতো

আপডেট সময় ০৩:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫