ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আওয়াল মিন্টু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ নিয়ে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তিনি দ্রুত দেশে ফিরে আসবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজারে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, পরিস্থিতি যাই হোক, বর্তমান সরকারকে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতেই হবে। আপনারা জানেন, আমরা এ সরকারকে প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি, এখনও দিচ্ছি। আমরা আশা করছি সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। এ ছাড়া একটি অবাধ নির্বাচনের জন্য যা দরকার তা করবে।

তিনি আরও বলেন, আপনারা আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ম্যাডাম যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এ জন্য সবার কাছে দোয়া চাই।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু

আপডেট সময় ০১:০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫