ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাউলদের ওপর হামলাকারীদের ধরতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাউল সম্প্রদায়ের সদস্যদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হামলাকারীদের ধরতে পুলিশও দ্রুতগতিতে অভিযান চালাচ্ছে।

বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানান প্রেস সচিব। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, একসময় যে বিষয়টি গুরুত্ব হারিয়েছিল, সেটিকে বর্তমান অন্তর্বর্তী সরকার আবার আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে সামনে এনেছে। তার দাবি, অতীত সরকার সমাধানের পরিবর্তে নিজেদের মানবিক ইমেজ তুলে ধরায় বেশি মনোযোগী ছিল, ফলে মূল সংকট আড়ালে পড়ে যায়।

শফিকুল আলম জানান, বর্তমান সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বৈশ্বিক মহলের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে পুনরায় গুরুত্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, চিফ অ্যাডভাইজার সম্ভাবনার কথা বললেও এ ধরনের কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে। তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশজুড়ে ভবন নির্মাণে নিরাপত্তা ও তদারকির দুর্বলতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রেস সচিব জানান, সম্প্রতি বিভিন্ন অননুমোদিত স্থাপনা ধরা পড়ায় পূর্বের তদারকি ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন—অনুমোদন ছাড়া কোথাও কোনো ভবন নির্মাণ করা যাবে না। তিনি আরও জানান, সারা দেশের সিটি করপোরেশনগুলোতে অনুমোদন প্রক্রিয়া ও নির্মাণসংক্রান্ত নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাউলদের ওপর হামলাকারীদের ধরতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫